ভর্তি প্রক্রিয়া:

ভর্তি প্রক্রিয়া:

  • ভর্তির উপযুক্ততার ব্যাপারে পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত।
  • মাদরাসার অফিস হতে 100 টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তির আবেদন করতে হবে।
  • ভর্তির সময় শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি আবশ্যক।
  • শিক্ষার্থী ও অভিভাবক/অভিভাবিকাদের মাদরাসার নিয়ম-কানুন সম্বলিত অঙ্গীকারনামা পড়ে ও বুঝে তা মেনে চলার অঙ্গীকার করে স্বাক্ষর করতে হবে।
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষার্থীর জন্মনিবন্ধন সার্টিফিকেট এর কপি জমা দিতে হবে।
  • পুরাতন শিক্ষার্থীদের ফলাফল পত্র ও নতুন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির অনুমোদন দেওয়া হয়।
  • ভর্তি হওয়ার পর কর্তৃপক্ষ ভর্তি বাতিলের অধিকার সংরক্ষণ করেন এবং এরকম ক্ষেত্রে ভর্তির টাকা ও মাসিক বেতন ফেরতযোগ্য নয়।
  • ভর্তির সময় ভর্তি ফি ১ মাসের বেতনসহ আনুসাঙ্গিক প্রদেয় প্রদান করতে হয়।