সমস্ত স্ততি-প্রসংশা ঐ সত্ত্বার জন্য যিনি অসীম ও মহামহিম। অসংখ্য দরুদ ও সালাম আখেরী নবী মুহাম্মাদ (সা:) এর উপর যিনি বিশ্বমানবতার মুক্তির সনদ নিয়ে তারই পক্ষ থেকে প্রেরিত।
জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হল শিক্ষা। দ্বীনিশিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। দ্বীনিশিক্ষার ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মহিলা মাদরাসা একটি সর্বাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে চালু করা হয়েছে প্লে থেকে তাকমীল (মাস্টার্স) পর্য়ন্ত শিক্ষা পদ্ধতি। শিক্ষার ক্ষেত্রে নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে জামিয়া ইসলামিয়াকে একটি সর্বাধুনিক আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি গভীরভাবে আশাবাদী।
সভাপতি
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মহিলা মাদরাসা, ধউর, তুরাগ, ঢাকা।
মদিনাতুল উলূম আব্দুল্লাহ কুরআন নিকেতন, অলিপুর হরিপুর, ঘাটাইল, টাঙ্গাইল।